বিশ্ব পোলিও দিবসে নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের র‍্যালি


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১:২১ অপরাহ্ন / ১০০০
বিশ্ব পোলিও দিবসে নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের র‍্যালি

বিশ্ব থেকে পোলিও নির্মূল ও শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বানে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাব এ আয়োজন করে।

 

শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ সিটি পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়। নগরীর ২ নম্বর রেলগেট ও জিমখানা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সিটি পার্কে এসে শেষ হয়।

 

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। শিশুদের নিয়মিত টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

 

পোলিও প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, কোনো শিশুই যেন টিকাদানের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি আব্দুল কাদির জিলানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ, সদস্য আনন্দ ইউসুফ, এমরান আলী সজীব, লুৎফর রহমান কাঁকন, ইব্রাহিম হোসেন, এ কে এম আবিদুজ্জামান ও রইসুল ইসলাম মিলনসহ বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি ও সদস্যরা।