

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়
তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কদমতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় দুই নারীকে আটক করে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
তার দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার শনিবার (৫ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) কদমতলী এলাকায় থেকে অভিযান। চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়া এলাকার শারমীন খানম (২৮) ও মিম আক্তার (২০)।
আপনার মতামত লিখুন :