সামান্য ঘটনায় রুহুল আমিন শিকদার -আনিসকে পেটালেন যুবদল নেতা মোহন ও তারা মামা আলতাফ


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১:২৩ অপরাহ্ন / ১০০০
সামান্য ঘটনায় রুহুল আমিন শিকদার -আনিসকে পেটালেন যুবদল নেতা মোহন ও তারা মামা আলতাফ

সামান্য ঘটনায় রুহুল আমিন শিকদার -আনিসকে পেটালেন যুবদল নেতা মোহন ও তারা মামা আলতাফ

 

 

 

সুপার স্টার ইলেকট্রনিক কারখানার গাড়ি দ্বারা বাড়ির সিড়ির কয়েকটি ইট ভেঙ্গে যাওয়ার ঘটনার জেড় ধরে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুম আমিন শিকদার ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টিটুর ঘনিষ্ট আনিসুর রহমান আনিসকে বেধরক পেটালেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা মশিউর রহমান রনি ঘনিষ্ঠ মোহন এবং তার মামা আলতাফ।

তথ্যমতে,

গাড়ি দ্বারা ইট ভেঙ্গে যাওয়ায় মালিকপক্ষের হয়ে কথা বলতে গিয়ে আচমকা আনিসুর রহমানের গায়ে হাত তুলেন মোহন।কেনো হাত তোলা হয়েছে সেটা জানতে চাইলে রুহুল আমিন শিকদারকে রাস্তায় ফেলে পেটানো শুরু করে মোহন ও আলতাফ।মার খেয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারপর ফোন পেয়ে সকল নেতাকর্মী ঘটনাস্থলে আসলে মোহন আর তার মামাকে পাওয়া যায়নি।

তথ্যমতে, বৈষম্যবিরোধী মামলার আসামী রামারবাগের আওয়ামীনেতা রাজ্জাক এর শেল্টারে মোহন-আলতাফ গং এলাকায় বেপরোয়া হয়ে উঠে।যার ফলে তারা থানা বিএনপির সিনিয়র দুই নেতার গায়ে হাত তোলার দুঃসাহস দেখায়।

 

এতে করে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।