নাসিকের সীমানা সংক্রান্ত ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ১০০০
নাসিকের সীমানা সংক্রান্ত ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত

নাসিকের সীমানা সংক্রান্ত ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সংক্রান্ত ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত, দাবি ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনা হয়।

 

মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

 

গণশুনানিতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে নিজেদের মতামত ও দাবির কথা জানান। এ সময় অংশগ্রহণকারীরা এলাকার বাস্তব পরিস্থিতি ও সীমানা নির্ধারণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

 

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। গণশুনানিতে উঠে আসা মতামত ও প্রস্তাবগুলো যথাযথভাবে বিবেচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

স্থানীয়রা জানান, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের মতামত সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার মতামত, জনস্বার্থ ও এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বিষয়ে একটি সুষ্ঠু, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে।