শব্দদূষণকারী ৩ যানবাহনকে জরিমানা


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন / ১০০০
শব্দদূষণকারী ৩ যানবাহনকে জরিমানা

শব্দদূষণকারী ৩ যানবাহনকে জরিমানা

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে যানবাহনগুলোর তিনটি হর্ন জব্দ করা হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী তিনটি যানবাহন থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি তিনটি হর্ন জব্দ করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।