

ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী ‘জামালপুর কমিউটার’ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে এই রুটে রেল যোগাযোগ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেতিনি জানান, উদ্ধারকারী দল বিকেল সাড়ে পাঁচটার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে লাইন পরিষ্কার করে। এর পরপরই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সাত ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির সামনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
আপনার মতামত লিখুন :