কুমিল্লায় হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন / ১০০০
কুমিল্লায় হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ

সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লায় হাজী আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ‘মিয়ামি রেস্টুরেন্টে’ এই আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনাদের সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ—এই স্লোগানকে সামনে রেখে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।

 

0213

আমবোঝাই ট্রাকে মিলল ৩৭৭ বোতল ফেয়ারডিল

হাজী আব্দুল খালেকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়নসর প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি অলি উল্লাহ (যুক্তরাষ্ট্রপ্রবাসী)।

 

সভাপতির বক্তব্যে শাহ আলম বলেন, মেধাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও কর্মসংস্থানমুখী বিভিন্ন টেকসই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

 

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি আনন্দ ভ্রমণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান।