

নাটোরে আবাসন ও চিকিৎসাব্যবস্থাসহ একটি পূর্ণাঙ্গ ট্যুরিজম হাব তৈরি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন
মন্ত্রী বলেন, উত্তরের এই গণভবনে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন এবং কেবিনেট মিটিং করেছেন। আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানে আসবেন এবং নাটোরের উন্নয়নে কাজ করবেন।
তিনি বলেন, দেশের প্রতিটি স্থানে একটি করে ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই নাটোরে এসেছি। নাটরে শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে, মেডিকেল কলেজ ও পর্যটকদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই। তাই নাটোরে আবাসন ও চিকিৎসাব্যবস্থাসহ একটি পূর্ণাঙ্গ ট্যুরিজম হাব তৈরি করা হবে
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে ‘মিনি কক্সবাজার’ খ্যাত হালতিবিল পরিদর্শনে যান।
আপনার মতামত লিখুন :