

বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের
সরকারের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি)গণ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :