নাসিকের পক্ষ থেকে ৫০ হাজার গাছের চারা রোপন করবো : প্রশাসক সাখাওয়াত 


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন / ১০০০
নাসিকের পক্ষ থেকে ৫০ হাজার গাছের চারা রোপন করবো : প্রশাসক সাখাওয়াত 

নাসিকের পক্ষ থেকে ৫০ হাজার গাছের চারা রোপন করবো : প্রশাসক সাখাওয়াত

 

প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ১৩ জুন ২০২৬ শনিবার দেওভোগস্থ নারায়ণগঞ্জ সিটি পার্কে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান।

 

তিনি পার্ক প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এ সময় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপন করবেন। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ হাজার গাছের চারা রোপন করবো। শুধু গাছের চারা রোপণ করলে চলবে না তাকে পরিচর্চা সহ ৫০ হাজার চারাকেই বাচিয়ে তুলতে হবে। যাতে করে নগরীকে পরিবেশবান্ধব ও সবুজ হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নাসিকের পক্ষ থেকে এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।