শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার : খোরশেদ


Saimoon Islam প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:০০ অপরাহ্ন / ১০০০
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার : খোরশেদ

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার : খোরশেদ

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

 

বুধবার (৩ জুন) সকালে প্রতি বছরের ন্যায় বড় পরিসরে শহরের মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের মানুষের কল্যাণে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা আজও বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করে।

 

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার।

 

অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এখানে প্রতি বছরের মত এবারো কয়েক হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়।

 

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।