
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবকদলের মিলাদ
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারী সমিতি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে মাহাবুবুর রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিচল রক্ষক। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে আমাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।”
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আপনার মতামত লিখুন :