সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ সহ যুবক গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১:২৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ সহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ সহ যুবক গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত পৌনে ১১টার দিকে মদিনাবাগ এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মুরাদ (৩০)। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী (চেয়ারম্যান অফিস) এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মদিনাবাগে রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড় থেকে মুরাদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার একটি দল অংশ নেয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।