নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড


Saimoon Islam প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে আটককৃতরা হলেন-বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

 

এদের মধ্যে মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩জনকে ৭ দিনের করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই সাথে আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

 

অভিযানকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‌্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।