
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রেডক্রিসেন্ট দিবস পালিত
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ মে) সকালে নগরীর চাষাঢ়া জেলা রেডক্রিসেন্ট কার্যালয় থেকে একটি র্যালি বের হয় । র্যালিতে নেতৃত্ব দেন রেডক্রিসেন্টের জেলা চেয়ারম্যান ও জেলাপরিষদ প্রশাসক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন আল মাহমুদ। র্যালিটি চাষাঢ়া বিজয় স্তম্ভ গিয়ে শেষ হয়।
বিজয় স্তম্ভে পতাকা উড়িয়ে নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট দিবসের উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট শাখার সাবেক কার্য নির্বাহী সদস্য অ্যাড.মো: আবু আল ইউসুফ খান টিপু। এরপর কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :