বন্দরে বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানের চিরবিদায়: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


Saimoon Islam প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানের চিরবিদায়: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বন্দরে বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানের চিরবিদায়: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

নারায়ণগঞ্জের বন্দরের বীর মুক্তিযোদ্ধা মোশারফ খান (৭৮) আর নেই। গত মঙ্গলবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বন্দর উইলসন রোড এলাকার খানবাড়ির বাসিন্দা এবং মৃত মনির উদ্দিন খানের পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

গত বুধবার ৫ মে সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এই বীর সেনানীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার-এর উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

জানাজা শেষে স্থানীয় বন্দর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী বলেন, দেশ ও জাতির প্রতি মোশারফ খানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।