নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি


Saimoon Islam প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ২:২৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এসময় তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।