শ্যামলীতে তাজা ককটেলসহ গ্রেপ্তার ১


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৪:২০ অপরাহ্ন / ১০০০
শ্যামলীতে তাজা ককটেলসহ গ্রেপ্তার ১

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী মোড়ে পুলিশের চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ মো. রাসেল নামের একজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

 

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

আদাবর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুমানিক রাত পৌনে ৯টার দিকে আদাবর থানাধীন রিং রোডের শ্যামলী মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে মোটরসাইকেলযোগে আসা দুই আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ। তারা পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মোটরসাইকেলসহ রাসেলকে গ্রেপ্তার করে।

 

 

 

এ সময় অপর আরোহী পালিয়ে যায়। পরে গ্রেপ্তার রাসেলের কাছ থেকে চারটি তাজা ককটেল জব্দ করা হয়।

 

 

পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।