ফতুল্লা ও বন্দর থেকে দুই হাজার ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা ও বন্দর থেকে দুই হাজার ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

ফতুল্লা ও বন্দর থেকে দুই হাজার ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

 

 

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২ হাজার ৫০টি ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ এবং অপর একজনকে ফতুল্লার চাষাড়া রেলক্রসিং সংলগ্ন সড়ক থেকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

জানা যায় ডিবির ‘ক’ জোনের একটি দল বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৮) ও বকুল হোসেনের ছেলে মো. ইয়ান (২২) এবং একই থানার কদমরসুল এলাকার মো. নজরুল ইসলামের ছেলে শিপন (২৪)।

 

অন্যদিকে, ডিবির পৃথক অভিযানে ফতুল্লা থানাধীন চাষাড়া রেলক্রসিং সংলগ্ন পাকা সড়ক থেকে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার মাওরাপট্টি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

 

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।