পূজা উপলক্ষে রিয়া গোপের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন / ১০০০
পূজা উপলক্ষে রিয়া গোপের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

পূজা উপলক্ষে রিয়া গোপের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা। রিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান অভি, জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।

 

সাক্ষাৎকালে এনসিপি নেতারা বলেন, ‘শহীদ রিয়া গোপ আজ বেঁচে থাকলে তার বয়স হতো আট বছর। এই বয়সের একটি শিশু দুর্গাপূজার উৎসবকে ঘিরে কত আনন্দে মেতে থাকত, তা ভাবতেই আমরা ভেঙে পড়ি। আপনাদের কষ্ট আমরা অনুভব করি। যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।’