

ফতুল্লার বক্তাবলী থেকে ডিবির হাতে মাদকব্যাবসায়ী ও আওয়ামী নেতা টাইসন আসলাম গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে ডিবি পুলিশের অভিযানে আসলাম ওরফে টাইসন আসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত চেয়ারম্যানের ঘনিষ্ঠ ও তার ‘হাতিয়ার’ হিসেবে এলাকায় পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আসলাম ওরফে টাইসন আসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এসব মামলায় তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বক্তাবলীসহ ফতুল্লার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন টাইসন আসলাম। বিশেষ করে শওকত চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ার কারণে এলাকায় তার প্রভাব ছিল বলে স্থানীয়দের দাবি।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলাগুলোতে তার নাম আসায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় ডিবিএ পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।
এদিকে তার গ্রেফতারের খবরে বক্তাবলী এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, আসলাম ওরফে টাইসন আসলামের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :