

রাজধানীর উত্তরায় মাদক বিরোধী অভিযানে আট ছিনতাইকারী গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছে এসআরবি।
উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালায় এসআরবি-১।
অভিযানকালে আটজন মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুদ (২৪), মো. ফারুক হোসেন (৩২), মো. নাজমুল হক (২৭), মো. মনির হোসেন (৫৫), মোফিদুল ইসলাম (৩০), মো. ইমন (২৩), মো. শাকিল (২৬) এবং মো. নয়ন (২২)।
এ বিষয়ে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, উত্তরার নাভানা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আটজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অভিযান শেষে এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজাপ্রাপ্ত আসামিদেরকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জেগঞ্জে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :