

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় তীব্র থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার অভিযান পরিচালনার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎ সংযোগের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সিটি করপোরেশনের ৩টি ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু (এক্সাভেটর) এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :