জমি ক্রেতার ছদ্মবেশে অভিযান, নরসিংদী থেকে শুভ হত্যা মামলার আসামি ধীমন গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন / ১০০০
জমি ক্রেতার ছদ্মবেশে অভিযান, নরসিংদী থেকে শুভ হত্যা মামলার আসামি ধীমন গ্রেফতার

জমি ক্রেতার ছদ্মবেশে অভিযান, নরসিংদী থেকে শুভ হত্যা মামলার আসামি ধীমন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ- জিহাদ হোসেন

 

নারায়ণগঞ্জের চাষাড়ায় আলোচিত শুভ চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত আসামি সাকিব সরকার দিমুন ওরফে ধীমন। তাকে নরসিংদীর শিলমান্দী এলাকা থেকে কৌশলে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, আসামির অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতারে বিশেষ কৌশল নেওয়া হয়।

পুলিশের সদস্যরা জমি ক্রেতার ছদ্মবেশে নরসিংদীতে গিয়ে ধীমনের সঙ্গে যোগাযোগ করেন। পরে কৌশলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জে এনে সেলিনা আক্তার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডে আসামির সম্পৃক্ততা, ঘটনার কারণ এবং অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

শুভ হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।