ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমচালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:০১ অপরাহ্ন / ১০০০
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমচালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমচালিয়ে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 

 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করনের অঙ্গীকার করেছেন। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্তে শিশু মারা যাচ্ছে। বিগত সরকার কোন ভ্যাকসিন রেখে যায়নি। এ কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ সরকার ক্ষমতায় আসার পর ২ কোটি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে।আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। যে সকল শিশুর বয়স ৬ বছরের মধ্যে সবাইকে বাড়ী থেকে এনে ভ্যাকসিন দেয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।

 

 

মন্ত্রী আরো বলেন, বর্তমানে এদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশী। ডেঙ্গু প্রতিরোধে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন। ডেঙ্গু মোকাবেলায় প্রত্যকের বাড়ীর আঙ্গীনা, টবের পানি, টায়ারে জমা পানি পরিস্কার করতে সকলকে অনুরোধ করেন।

 

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনেষ্টিক এসোসিয়েশনের সহযোগীতায আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজিত সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ যেভাবে পাকিস্তানি পরাশক্তিকে প্রতিরোধ করে দেশ স্বাধীন করেছেন। ২০২৪ সালে যেভাবে স্বৈরাচার সরকারকে পতন করেছিল। সেভাবে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণা আহ্বান জানান তিনি।

 

 

এসময় তিনি মুক্তিযোদ্ধাদের মাঝে ফ্রি মেডিকেল হেলথ্ কার্ড বিতরণ করেন। পরে তিনি পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফুদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, আব্বাস উদ্দিন ভুঁইয়া, হাজী আব্দুল মতিন প্রমুখ।