

বয়স বৃদ্ধির দাবি থাকলেও বিসিএসে উত্তীর্ণ হচ্ছেন কম বয়সিরা
সিভিল সার্ভিসের ক্যাডারসহ দেশে সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই বয়সসীমা বাড়ানোর দাবি উঠেছে। তবে বিসিএসে উত্তীর্ণ হচ্ছেন অপেক্ষাকৃত কম বয়সিরা। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
৪১তম বিসিএসে চাকরিপ্রার্থীদের মধ্যে সুপারিশপ্রাপ্ত ১০০৪ জনের বয়স ২৩ থেকে ২৫ বছর। শতকরা হিসেবে এই হার ৩৯ দশমিক ৯০ শতাংশ।
২৫ থেকে ২৭ বছরের মোট ৭০৩ জনের জন্য সুপারিশ করা হয়েছে। এই হার ২৭ দশমিক ৯৪ শতাংশ। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৪৮৯ জনের বয়স ২১ থেকে ২৩ বছর। এই হার ১৯ দশমিক ৪৪ শতাংশ।
২৭ থেকে ২৯ বছর বয়সি ২৭৮ জন (১১ দশমিক ০৫) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তলানিতে রয়েছেন ২৯ বছরের বেশি প্রার্থীরা। এই বয়সসীমার মাত্র ৪২ জন (১ দশমিক ৬৭ শতাংশ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই চিত্র দেখা গেছে গত ৪৩তম বিসিএসেও। সুপারিশপ্রাপ্ত মোট প্রার্থীর ৩৭ দশমিক ৬৮ শতাংশের বয়স ২৩ থেকে ২৫-এর মধ্যে। ৩২ দশমিক ২৭ শতাংশের বয়স ২৫ থেকে ২৭ বছর।
২১ থেকে ২৩ বছর বয়সিদের মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৩ দশমিক ৬৮ শতাংশ। ২৭ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৪ দশমিক ৬৬ শতাংশ। ২৯ বছরের বেশি বয়সি মাত্র ১ দশমিক ৭১ শতাংশ এই বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
education
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর
অর্থাৎ প্রতিবেদনে উল্লেখ করা দুই বিসিএসেই বেশি বয়সিরা সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, ‘আমি অতি সম্প্রতি যোগদান করেছি। পিএসসির বার্ষিক প্রতিবেদন দেখে এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’
প্রতিবেদনে দেখা গেছে, বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মধ্যে নারীদের তুলনায় এগিয়ে রয়েছে পুরুষ প্রার্থীরা। ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট ১৮৪৪ জন পুরুষ চাকরিপ্রার্থী। শতকরা হিসাবে এই হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। বিপরীতে মাত্র ৬৭২ জন (২৬ দশমিক ৭১ শতাংশ) নারী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই রকমের চিত্র দেখা গেছে ৪৩তম বিসিএসেও। এটিতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৮০ দশমিক ৫৪ শতাংশ (১৭৪২ জন)। বিপরীতে নারী ৪২১ জন (১৯ দশমিক ৪৬ শতাংশ)।
৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৭৩ দশমিক ৯ শতাংশ (১৬১১ জন)। নারী ২৬ দশমিক ৯১ শতাংশ (৫৯৩ জন)। ৩৯তম বিসিএসে (বিশেষ) সুপারিশপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৫৩ শতাংশ (৩৬০০ জন), নারী ৪৭ শতাংশ (৩১৯২ জন)। ৪০ বিসিএসে পুরুষ ও নারী সুপারিশপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে ৭৩ দশমিক ৯৭ শতাংশ (১৪৫২ জন) ও ২৬ দশমিক ৩ শতাংশ (৫১১ জন)।
৪২তম বিসিএসে (বিশেষ) পুরুষ প্রার্থীরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৫০ দশমিক ৯৮ শতাংশ (২০৩৯ জন)। আর নারীরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ (১৯৬১ জন)।
আপনার মতামত লিখুন :