

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর। বায়ুমান সূচকে কুচিংয়ের স্কোর ২৬৭। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান রয়েছে ১৯ নম্বরে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৮৬, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
বৈশ্বিক বায়ুমান তালিকা অনুযায়ী, ২৬৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং। এছাড়া ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চীনের চেংডু, ১৩১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে সিঙ্গাপুর ও ১২৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
তালিকায় এর পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১১৮), সেনেগালের ডাকার (স্কোর ১১৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১১৫), মালয়েশিয়ার কুয়ালালামপুর (স্কোর ১০৮) ও কুয়েতের কুয়েত সিটি (স্কোর ১০৭)।
আইকিউএয়ারের নির্ধারিত স্কেল অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
আপনার মতামত লিখুন :