বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন / ১০০০
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

কর্মসূচিটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তাও দেওয়া হয়।