জালকুড়িতে বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে শ্রমিক-মালিক পক্ষের ওপর বিএনপি নেতা রাকিবুল দেওয়ানের হামলা

Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন / ১০০০
জালকুড়িতে বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে শ্রমিক-মালিক পক্ষের ওপর বিএনপি নেতা রাকিবুল দেওয়ানের হামলা

জালকুড়িতে বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে শ্রমিক-মালিক পক্ষের ওপর বিএনপি নেতা রাকিবুল দেওয়ানের হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপি নেতা রাকিবুল দেওয়ানের বিরুদ্ধে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় নির্মাণাধীন বাড়ির শ্রমিক ও মালিক পক্ষের ওপর হামলা চালানোর অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

অভিযোগ অনুযায়ী, জালকুড়ি তালতলা এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজ চলাকালে রাকিবুল দেওয়ান ও তার লোকজন বাড়ির মালিক পক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিক ও মালিক পক্ষের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, রাকিবুল দেওয়ানের রাজনৈতিক পরিচয় তিনি সাবেক সাধারণ সম্পাদক, জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপি; সাবেক সভাপতি, জালকুড়ি ৯নং ওয়ার্ড যুবদল; সাবেক সাধারণ সম্পাদক, জালকুড়ি ৯নং ওয়ার্ড যুবদল এবং সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, গোদনাইল ইউনিয়ন যুবদল।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে