কাশিপুরে বিএনপি সভাপতি কামাল বেপারীর বিরুদ্ধে আরেক বিএনপি নেতার জমি দখলের অভিযোগ


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন / ১০০০
কাশিপুরে বিএনপি সভাপতি কামাল বেপারীর বিরুদ্ধে আরেক বিএনপি নেতার জমি দখলের অভিযোগ

কাশিপুরে বিএনপি সভাপতি কামাল বেপারীর বিরুদ্ধে আরেক বিএনপি নেতার জমি দখলের অভিযোগ

 

 

ফতুল্লার কাশিপুরে বিএনপি নেতা ফারুক মিয়ার নিজস্ব জমি দখলের অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতা কামাল বেপারীর বিরুদ্ধে।

 

 

তথ্যমতে, কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফারুক মিয়ার নিজস্বভূমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে

একই ওয়ার্ডের বিএনপির সভাপতি কামাল বেপারী।

 

জমি দখলের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন কাদেরসহ আরো বেশ কয়েকজনকে সাথে নিয়ে ফারুক মিয়ার বাড়িতে হামলা চালায় কামাল বেপারী। এ সময় বাড়ির নারীদেরকেও লাঞ্ছিত করতে দেখা যায় কামাল ব্যাপারীকে।

 

 

ভুক্তভোগী ফারুক মিয়া এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ জারেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছি,অনেক ত্যাগ স্বীকার করে আওয়ামী অপশাশনের হাত থেকে মুক্তি পেয়েছে। এখন এ পর্যায়ে এসে আমি বিএনপি নেতা হয়েও আরেক বিএনপি নেতার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার পরিবারের লোকেরা লাঞ্চিত হচ্ছে। এই দুঃখ মেনে নেওয়ার মত না। তিনি তার সাথে হওয়া অন্যায়ের বিচার দাবি করেছেন।