ত্রিবেণী পুল থেকে সরানো হলো ময়লার স্তূপ, স্বস্তি এলাকাবাসীর


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:১০ অপরাহ্ন / ১০০০
ত্রিবেণী পুল থেকে সরানো হলো ময়লার স্তূপ, স্বস্তি এলাকাবাসীর

ত্রিবেণী পুল থেকে সরানো হলো ময়লার স্তূপ, স্বস্তি এলাকাবাসীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী পুল এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। মঙ্গলবার (১৪ জুলাই) পুলের ওপর ও আশপাশে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে।

 

সরেজমিনে দেখা যায়, আগে যেখানে দুর্গন্ধ ও ময়লার কারণে পথচারী এবং যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো, সেখানে এখন পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। ময়লা অপসারণের পর স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে।

 

রিকশাচালক মেনাজ উদ্দিন বলেন, “গতকাল সংবাদ প্রকাশের পর আজই ময়লা পরিষ্কার করা হয়েছে। এখন আর দুর্গন্ধ নেই। যাত্রী নিয়েও স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা খুশি।”

 

স্থানীয় বাসিন্দা শামিম ইসলাম বলেন, “অনেক দিন ধরে জায়গাটির অবস্থা খুব খারাপ ছিল। ময়লা অপসারণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তবে এই পরিচ্ছন্নতা যেন নিয়মিত বজায় থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।”

 

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে ত্রিবেণী পুল এলাকায় যত্রতত্র ময়লা ফেলা না হয়, সে জন্য নিয়মিত নজরদারি, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম চালিয়ে যেতে হবে