শহীদদের কবর জিয়ারত করলেন মহানগর জামায়াত আমীর আবদুল জব্বার


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন / ১০০০
শহীদদের কবর জিয়ারত করলেন মহানগর জামায়াত আমীর আবদুল জব্বার

জুলাই অভ্যুত্থানের শহীদ সুমাইয়া ও হৃদয় এবং ২৮ অক্টোবরের ঘটনায় ঢাকায় নিহত ফয়সালের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

 

শুক্রবার পাইনাদি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি শহীদদের কবর জিয়ারত করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা রক্ষা করা সম্ভব।

 

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

 

এ সময় মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।