রূপগঞ্জে উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণে দিপু ভূঁইয়া


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৭:১০ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণে দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণ করা হয়েছে।

 

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চেক, অর্থ ও চাল তুলে দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, মসজিদের অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জের ইউএনও মো. সাইফুল ইসলাম ও ওসি এএইচএম সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন