
সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী মামলায় ২ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার ০২ জন এজাহারনামীয় আসামিকে সফলভাবে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০১/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ২:০০ ঘটিকা হতে ৩:৩০ ঘটিকার মধ্যে পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত প্রথম আসামি সাইফুল ইসলাম রাহুল (২৭), পিতা- মোঃ মাসুদ মিয়া, সাং- সানারপাড় (০৩নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৮, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪) ১৯ নং এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রয়েছে।
অপর অভিযানে একই তারিখ দিবাগত রাত ৩:৩০ ঘটিকার সময় মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা- মৃত আঃ রব বেপারী, মাতা- মনোয়ারা বেগম, সাং- গোদনাইল সৈয়দপাড়া (০৮নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৫, তারিখ- ১৫ নভেম্বর, ২০২৪) ৪৩ নং এজাহারনামীয় আসামি। ধৃত উভয় আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই রূপ কঠোর আভিযানিক তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :