নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী


Saimoon Islam প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ২:৩০ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফতুল্লা থানা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এসময় তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।