ফতুল্লায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল ভোর ৪টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃত আব্দুল্লাহ (৩২) মধ্যনগর বক্তাবলী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।