আড়াইহাজারে কুখ্যাত ডাকাত খাইরুল গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:২৪ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে কুখ্যাত ডাকাত খাইরুল গ্রেপ্তার

আড়াইহাজারে কুখ্যাত ডাকাত খাইরুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে খাইরুল (২৪) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল ১৯ মে মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ছনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খাইরুল আড়াইহাজার থানার পাঁচরুখী ছনপাড়া এলাকার বাবুল ভূঁইয়ার ছেলে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ছনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় কুখ্যাত ডাকাত খাইরুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।