
অয়ন ওসমানের পোস্টার লাগাতে গিয়ে যুবক আটন : গণপিটুনির শিকার
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের পোস্টার লাগানোর সময় এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীরা।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও অয়ন ওসমানের ছবি সংবলিত পোস্টার লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির নেতাকর্মীরা তাদের বাধা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পোস্টার লাগানোর সময় হাতে আওয়ামী লীগের পোস্টার দেখতে পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। তবে একজন যুবককে আটক করা হয়। পরে তাকে ঘিরে স্থানীয় কিছু লোক ও ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে আটক করে।
গণপিটুনির ঘটনায় আহত ওই যুবককে পরে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর সদর ও ফতুল্লা থানায় খবর দেওয়া হলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তাৎক্ষণিকভাবে আটক যুবকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমি এখনও এই বিষয়ে কিছু জানতে পারিনি আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :