
নারায়ণগঞ্জে গণ-অভ্যুত্থানের সময় থানার লুট হওয়া শটগান-কার্তুজসহ যুবক আটকনারায়ণগঞ্জে গণ-অভ্যুত্থানের সময় থানার লুট হওয়া শটগান-কার্তুজসহ যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১।
রবিবার (১০ মে) সকালে র্যাব-১১-এর অপারেশন অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক ইরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত পলাশ হোসেন আকাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তা জানায়, শনিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে রাখার উদ্দেশ্যে ফতুল্লার সস্তাপুর এলাকায় নিয়ে এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাকে তল্লাশি করে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :