বন্দরে ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) আরিফ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন বন্দর বাসস্ট্যান্ড রেললাইন সড়কের মদনগঞ্জ টু মদনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শফিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন (তাতীপাড়া) এলাকার বাসিন্দা এবং বর্তমানে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় বসবাস করতেন।

এসময় তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।