আহত র‌্যাব সদস্যকে দেখতে গেলেন সিএনজি- অটো রিক্সা – প্রাইভেটকার চালক দল নেতা প্রিন্স ও ইমন

Saimoon Islam প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন / ১০০০
আহত র‌্যাব সদস্যকে দেখতে গেলেন সিএনজি- অটো রিক্সা – প্রাইভেটকার চালক দল নেতা প্রিন্স ও ইমন

আহত র‌্যাব সদস্যকে দেখতে গেলেন সিএনজি- অটো রিক্সা – প্রাইভেটকার চালক দল নেতা প্রিন্স ও ইমন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগস্থ বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার সার্জেন্ট নাজিমুল ইসলাম নাজিমকে দেখতে যান চালক দল নেতা প্রিন্স ও ইমন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি- অটো রিক্সা – প্রাইভেটকার চালক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কাজী সাইদুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন।

এ সময় চালক দলের নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলায় আহত অসুস্থ র‌্যাব কর্মকর্তার শারিরীক খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

চালক নেতারা রেবের কর্মকর্তার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেন।