ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন / ১০০০ Views
ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

 

 

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চরপুমদী ইউনিয়নের রামপুর এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ইটের একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও দুই শ্রমিক।

 

Brahmanbaria

টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

আহত দুজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।