

ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
১৪ জুন রবিবার বিকেলে ফতুল্লার চৌধুরীবাড়ি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এ সময় অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, বৃক্ষ বিতরণ সহ নানামুখী সামাজিক কার্যক্রম পালন করা হয়।
অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবন,দেশের স্বাধীনতা ও গনতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়।
এ সময় জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসকুল ইসলাম রাজীব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটু।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বাড়ি ভুইয়া,যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা
আপনার মতামত লিখুন :