

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন তৈয়বুর রহমান
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিবকে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমান।
শনিবার (১৩ জুন) শহরের হোসিয়ারী সমিতি এলাকায় কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এসময় তৈয়বুর রহমান বলেন, “মাসুকুল ইসলাম রাজিব একজন দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্বের অধিকারী। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আরও গতিশীল হবে এবং নগর উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আমরা বিশ্বাস করি। তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, রাজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের উন্নয়ন, আধুনিকায়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে রাজিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার সফলতা কামনা করছি এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”
এসময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, আমির হোসেন, ফারুক মাদবর, দুলাল, রবিন, কামালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :