বাংলাদেশ মানবাধিকার কমিশন ফতুল্লা থানা শাখার আহ্বায়ক সেলিম রেজা ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান উজ্জ্বল


Saimoon Islam প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন / ১০০০
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফতুল্লা থানা শাখার আহ্বায়ক সেলিম রেজা ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান উজ্জ্বল

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল শাখার আওতাধীন ফতুল্লা থানা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১১ই জানুয়ারি (রবিবার) বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল শাখার সভাপতি শেখ মশিউর রহমান রনি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতীয় সদর দপ্তরের বিশেষ সহকারি ঢালি মোঃ সুমন মাস্টারের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোঃ ইমরান কাউসার, সদস্য হিসেবে রয়েছেন নজরুল ইসলাম সরদার, আতাউর রহমান শিবলী, আবু বখতিয়ার সোহাগ, অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ নুর আলম সিদ্দিক।
কমিটি গঠন হওয়ার পর আহবায়ক কমিটির সদস্যরা জানান, এ কমিটির মূল কাজ হচ্ছে নিজেরা সৎ ভাবে উপার্জন করে সে উপার্জনের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করা, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ও মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলা। আমরা এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে সর্বোচ্চভাবে জড়ানোর চেষ্টা করব।