বিজয় দিবস বাংলাদেশের জন্য একটি গর্বের দিন — হাজী শহীদুল্লাহ


Saimoon Islam প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন / ১০০০
বিজয় দিবস বাংলাদেশের জন্য একটি গর্বের দিন — হাজী শহীদুল্লাহ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশ ও বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গর্বের একটি দিন বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।এসময় তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার প্রেরণা জোগায়। দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।