ফতুল্লা থানা মৎসজীবীদল সাধারণ সম্পাদক আদনান রিহ্যাবে!


Saimoon Islam প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ২:২৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থানা মৎসজীবীদল সাধারণ সম্পাদক আদনান রিহ্যাবে!

ফতুল্লা থানা মৎসজীবীদল সাধারণ সম্পাদক আদনান রিহ্যাবে!
সদ্য ঘোষীত ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহিম প্রায় অর্ধমাস ধরে রিহ্যাবে রয়েছেন।
ফতুল্লার শিবুমার্কেট এলাকায় অবস্থিত একটি রিহ্যাব সেন্টারে তার বর্তমান অবস্থান এমনটাই নিশ্চিত করেছে সূত্র।
তথ্যমতে, চলতি বছরের অক্টোবর এর শেষের দিকে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।সেই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পান আদনান ইব্রাহিম। যদিও তার এই পদ পাওয়া নিয়ে রয়েছে বহু সমালোচনা। ত্যাগীদের মাইনাস করে বিতর্কীতদের দিয়ে কমিটি গড়ায় তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন।
পদ পাওয়ার মাত্র ১ মাসের মাথায় অর্থাৎ নভেম্বরের ২৪ তারিখ তাকে রিহ্যাবে পাঠাতে বাধ্য হয় তার পরিবার।
তথ্যমতে, আদনান ইব্রাহীম সিমেন্ট ব্যবসায়ী হিসেবে নিজেকে নতুন ভাবে পরিচিত করান। তবে পদ পাওয়ার পরপরই ব্যবসায়িক মন্দা ও অর্থনৈতিক ঝামেলায় পাগল প্রায় হয়ে যান আদনান ইব্রাহিম। অনেকে ধারণা করছেন হয়তো পদ পাওয়ার জন্য বহু অর্থ খসাতে হয়েছে আদনান ইব্রাহিমকে। যার কারণে ব্যবসা ও অর্থনৈতিক মন্দায় পড়ে তার এ শোচনীয় অবস্থা হয়।তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনকে ফোন দিলেও তিনি তার রিসিভ করেননি।
তবে জাকির খানের নিয়ন্ত্রণাধীন বিএনপি’র অতি গুরুত্বপূর্ণ এ অংগসংগঠন এর ফতুল্লা থানার মত গুরুত্বপূর্ণ জায়গার সাধারণ সম্পাদকের এই বেহাল দশা মোটেও কেউ ভালো চোখে দেখছে না।