
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বক্তাবলী ০৬ নং ওয়ার্ড বিএনপি রামনগর গ্রামের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
০৩ ডিসেম্বর, বুধবার বক্তাবলীর রামনগর এলাকার মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর সুস্থতা জাতির প্রার্থনা। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করছি যেন তিনি দ্রুত রোগমুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়টা দলের জন্য অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে নেত্রীকে নিয়ে যে উদ্বেগ।এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে তাঁর সুস্থতা কামনা করছি। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর পাশে থাকতে হবে।”
দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :