
নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও রোগমুক্তির উদ্দেশ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
০৩ ডিসেম্বর (বুধবার) সকাল থেকেই উজ্জলের বাসায় স্থানীয় দীনদার মহিলারা তালিম ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন। দুপুরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ায় অংশ নেয়।
এ সময় সিদ্দিকুর রহমান উজ্জল গণমাধ্যম কর্মীদের বলেন,
“বেগম খালেদা জিয়া আমাদের দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি অসুস্থ থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত সুস্থতার জন্য আমরা দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে দোয়া করছি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং দেশের মানুষের মাঝে আবারও সুস্থভাবে ফিরিয়ে দেন।”
তিনি আরও বলেন,
“দেশের সকল মানুষের কাছে আমার অনুরোধ বেগম জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। তিনি সুস্থ হলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি।”
দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, মহিলারা ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব হাজী মোঃ মজিবর রহমান উপস্থিত ছিলেন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোহাম্মদশুক্কুর মাহমুদ ও জেলা তাতী দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ও
ছাত্রদল সভাপতি দোলন
ইজদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নান ও অরাজনৈতিক সংগঠন শাপলা সংসদের সভাপতি আব্দুল কাদের
ও বৃহত্তর ইসদাইর এর গণ্যমান্য মুরুব্বি গন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।
বাসায় মহিলাদের তালিম খতম শেষে তবারক বিতরণ হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা হাসান ইমাম সম্রাট।
আপনার মতামত লিখুন :