তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন — রুহুল আমিন


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৮:০১ অপরাহ্ন / ১০০০
তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন — রুহুল আমিন

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, “তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এই দফাগুলোর মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধারের এক নতুন প্রত্যাশা দেখতে পেয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বাস্তব রূপরেখা।”

তিনি আরও বলেন,
“দীর্ঘদিন ধরে জনগণ যে অবহেলা, বঞ্চনা ও অন্যায়ের শিকার হয়ে আসছে, তারেক রহমানের এই ৩১ দফা সেই অব্যবস্থার অবসান ঘটিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বাদ পাবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান,ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা